শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
তানভীর দিপু
প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২, ২:০৫ পিএম |

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানবাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 
প্রতিযোগীতায় ১০টি ডিভিশন ও ৫ টি স্বতন্ত্র ব্রিগেড এবং লজিস্টিক এরিয়াসহ মোট ১৬ টি দল অংশ গ্রহন করে।
এতে ৭ স্বতন্ত্র ব্রিগেড পদাতিক ডিভিশন ২১.৪৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন ২০.৯৭ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
ফায়ারিং প্রতিযোগীতায় ১১ পদাতিক ডিভিশনের কর্পোরাল আবদুল আলিম শ্রেষ্ঠ ফায়ারার, ১১ পদাতিক ডিভিশনের সৈনিক মোঃ তুহিন মিয়া ও ক্যাপ্টেন সৈয়দা রাফিসা জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হোন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি,  ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন, এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসিসহ সেনাসদর তথা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগন এবং কুমিল্লা এরিয়ার সকল অফিসার,জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২