শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় এক আবাসিক হোটেল থেকে যুবকের লা,শ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০৫ পিএম |

কুমিল্লায় এক আবাসিক হোটেল থেকে যুবকের লা,শ উদ্ধারকুমিল্লায় ঝিনুক নামক এক আবাসিক হোটেল থেকে দরজা ভেঙ্গে যুবকের ঝুলন্ত  লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক ( এস আই) মহিউদ্দিন।


ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার রাতে এই যুবক রুম ভাড়া নেন।  তার নাম রাশেদ (২৩)। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে বলে আমাদের কাছে উল্লেখ করেছেন। হোটেলে প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়েছে। তাই পুলিশকে খবর দেয়া হয়।
শুক্রবার ( ২৮ জানুয়ারি) খবর পেয়ে পুলিশ শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক হোটেলের যায়।

কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক ( এস আই) মহিউদ্দিন বলেন,  এক ঘন্টার চেষ্টায় দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে  ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু তা তদন্ত করে দেখা হবে। হোটেল প্রবেশে সঠিক নাম পরিচয় ব্যবহার করেছে কিনা তা যাছাই বাছাই করা হচ্ছে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২