সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
বাড়ির উঠানে মিললো মা-মেয়ের মরদেহ
প্রকাশ: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম |

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুইল্যাখালী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লুৎফা বেগম (৪৫) ও চাঁদনী বেগম (৭)। লুৎফা বেগম হাতিয়া উপজেলার ওই গ্রামের ওমান প্রবাসী মো. রবিউল হোসেনের স্ত্রী ও চাঁদনী বেগম তার মেয়ে।
স্থানীয়রা জানান, স্বামী বিদেশে থাকায় গুইল্যাখালী গ্রামের বাড়িতে মেয়ে চাঁদনীকে নিয়ে থাকতেন লুৎফা বেগম। রোববার দুপুরে বড় মেয়ে নাদিয়া সোনাদিয়া ইউনিয়নের স্বামীর বাড়ি থেকে বাড়িতে আসার পর তাদের বাড়ির উঠানে মা লুৎফা বেগম ও ছোট বোন চাঁদনীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নদী উত্তাল থাকায় সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২