মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শাহরাস্তিতে করোনা প্রতিরোধে মোবাইল কোর্টে ৫টি মামলা ও ১১ হাজার জরিমানা
মোঃ জামাল হোসেন
প্রকাশ: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৮:২২ পিএম |

শাহরাস্তিতে করোনা প্রতিরোধে মোবাইল কোর্টে ৫টি মামলা ও ১১ হাজার জরিমানাচাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে ৫টি মামলা ও জরিমানা করা হয়েছে। ৪ আগস্ট বুধবার শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সার্বিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার হোসেনপুর বাজার, কালিয়াপাড়া বাজার, দোয়াভাঙ্গা ও কালীবাড়ি বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ও সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় (১১ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন ।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন, শাহরাস্তির উদ্যোগে মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি দক্ষ ও চৌকস টীম। করোনা মোকাবেলায় ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।ঘরে থাকুন নিরাপদে থাকুন।
স্বাস্থ্যবিধি মেনে চলুন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২