শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:১৭ পিএম |

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর উত্তরপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যুর  খবর পাওয়া গেছে৷ 
এলাকাবাসী জানান  নাইঘর উত্তরপাড়া হারুন মেম্বারের বাড়ির মোঃ জালাল হোসেনের ৩ বছরের শিশু সন্তান মিনহাজ হোসেনকে বৃহস্পতিবার সকাল থেকে পাওয়া যাচ্ছিলনা৷ অনেক খোজাখুজির পর বেলা ১১ টার দিকে ঘরের পশ্চিম পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে ব্রাহ্মণপাড়া মধুমতি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে৷ পরিবারের লোকজন ধারণা করছে, শিশু মিনহাজ খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায় এবং মৃত্যুবরণ করে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২