মতলব উত্তর উপজেলায় লঞ্চে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। গত রোববার সন্ধ্যায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাতরা। এমন খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে প্রাথমিক সত্যতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমন করে।