বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
বগুড়ায় নিউ মার্কেটে আগুন
প্রকাশ: রোববার, ৯ মে, ২০২১, ২:৪৬ পিএম |

বগুড়ায় নিউ মার্কেটে আগুন  শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের রফিক খান নিউ মার্কেটের ২য় তলায় আগুন লাগে। আগুনে ববি লেডিস টেইলার্স পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শী আশপাশের দোকানদাররা জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান নৈশ্যপ্রহরীদের মাধ্যমে। সাথে সাথে চলে আসেন মার্কেটে। এসে দেখেন আগুন জ্বলছে। তবে শুধু ববি টেইলার্সে আগুন লেগেছে। অন্য কারও ক্ষতি হয়নি বলেও জানান তারা।
টেইলার্সের মালিক বাবলু মিয়া জানান, তার টেইলার্সে ঈদ উপলক্ষে তৈরী করতে দেওয়া বিভিন্ন জামা, পাঞ্জাবী তৈরী করে আজ ডেলিভারী দেওয়ার জন্য দোকানে রেখে যাই। আজ ডেলিভারি দেয়ার কথা। গতকাল রাতে বাসায় চলে যাই। পরে রাত তিনটার পর তিনি জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে।

রবিবার বেলা ১২টার দিকে বগুড়া ফায়ার সার্ভিসের লিডার মাসুদ পারভেজ জানান, তারা খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানান তিনি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২