মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
কুবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. ছায়াদউল্লাহ খান
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৪ এএম |



কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান। 
রবিবার (১ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার। 
গত ১৯ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যায়। পরবর্তীতে কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে দায়িত্ব দেওয়া হয়। 
এবিষয়ে রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২