বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
পদত্যাগ করলেন কুবির উপ-উপাচার্য
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৩৬ এএম |

পদত্যাগ করলেন কুবির উপ-উপাচার্য কুবি প্রতিনিধি: পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার (২৮আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (মহামান্য চ্যান্সেলরের সচিব হিসেবে) বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সাথে করেছি। আমার জানামতে কারো প্রতি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হইনি। সকল অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।
উল্লেখ্য, এর আগে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের পদত্যাগ নিয়ে রেজিস্ট্রার বরাবর পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট প্রথমে সাধারণ শিক্ষার্থীদের একাংশ প্রো-ভিসির পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন এরপর বুধবার (১৪ আগস্ট) শিক্ষার্থীদের আরেক অংশ প্রো-ভিসিকে অন্যায়ভাবে পদত্যাগ করতে বলায় প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২