সোমবার ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩
আজ থেকে সরকারি অফিস স্বাভাবিক নিয়মে
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১২:৫৩ এএম |




বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।
পরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সরকারি কর্মকা- স্বাভাবিক রাখতে আগামীকাল বুধবার থেকে আগের নিয়মে অফিস চলবে।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২