শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
কোরবানির প্রাণীবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে কঠোর ব্যবস্থা
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:০১ এএম |



এ বছর ঈদুল আজহায় কোরবানির জন্য পর্যাপ্ত সংখ্যক প্রাণী রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, ‘সারা দেশে এক কোটি ৩০ লাখ প্রাণী কোরবানির জন্য প্রস্তুত আছে। চাহিদা রয়েছে এক কোটি ৭ লাখ। চাহিদার চেয়ে ২২ লাখ প্রাণী বেশি আছে।’
রবিবার (৯ জুন) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘কোরবানির প্রাণীবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘাটে প্রাণীবাহী গাড়ির নজরদারির জন্য একটি বিশেষ টিম প্রস্তুত থাকবে। জরুরি সেবার প্রয়োজন হলে তারা প্রদান করবে। এ ছাড়া জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনও তদারকি করবে।’













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২