শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
বেনজীরের স্ত্রী-কন্যাদের জিজ্ঞাসাবাদ ২৪ জুন
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:০১ এএম |



অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার তারিখ নির্ধারণ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কিন্তু বেনজীরের স্ত্রী জীশান মির্জা ও তার মেয়েরা আজ দুদকে হাজির হননি। ১৫ দিন সময় চেয়ে তারা আবেদন করেছেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুন তাদের জিজ্ঞাসাবাদের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বেনজীরের স্ত্রী জীশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীর কমিশনে উপস্থিত না হওয়ায় আজ শুনানি হয়নি। তাদের আগামী ২৪ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার বেনজীরকে জিজ্ঞাসাবাদের কথা ছিল দুদকের। তিনিও সেদিন হাজির না হয়ে ১৫ দিন সময়ের আবেদন করেন।
পরে আগামী ২৩ জুন বেনজীরকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করে দুদক।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর ১৮ এপ্রিল এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টসহ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়।
পরে গত ২৮ মে দুদক চিঠি দিয়ে বেনজীরকে ৬ জুন ও তার স্ত্রী ও মেয়েদের ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে। কিন্তু এর মধ্যেই জানা গেছে যে স্ত্রী ও কন্যাদের নিয়ে বেনজীর দেশের বাইরে গেছেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২