শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
বাজেট ২০২৪-২৫
উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১:২৪ এএম |

উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উত্থাপনকালে এই অঙ্গীকার করেন তিনি। অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন।
অর্থমন্ত্রী বলেন, সুদীর্ঘ সংগ্রামমুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই। জেলে কাটিয়েছেন ৪ হাজার ৬৮২ দিন। অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা। তাঁর সব স্বপ্ন, সব পরিকল্পনার কেন্দ্রে ছিল এ দেশ, এ দেশের মানুষ। এদেশের সার্বভৌমত্বকে ব্যাহত করতে যে ষড়যন্ত্রের জাল কুচক্রীরা বিস্তার করেছিল, এর ফলে বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন দেখে যেতে পারেননি। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যে কর্মপরিকল্পনা সাজিয়েছিলেন, তা সমাপ্ত করার জন্য পর্যাপ্ত সময় পাননি।’
মন্ত্রী আরও বলেন, ‘আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছ- সোনার বাংলা বিনির্মাণের সেই অসমাপ্ত ও মহান কর্মপরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা, আমাদের জাতির গর্ব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার পথে এগিয়ে চলেছে। আর্থ-সামাজিক উন্নয়ন বিবেচনায় সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ এক অবাক বিস্ময়। গত দেড় দশকে বাংলাদেশের সামাজিক, আর্থিক, ভৌত অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানবসম্পদ, স্বাস্থ্য, বিজ্ঞানসহ সব ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে, তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের সব উন্নয়নশীল দেশের জন্য রোল মডেলে।’














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২