মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মাত্র ৯ খেলোয়াড়, মাঠে নামতে হবে কোচিং স্টাফদের
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১২:০১ এএম |






টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে বাংলাদেশ সময় আগামী ২ জুন সকালে। আর ৬ জুন সকালে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। ২৯ মে নামিবিয়ার বিপক্ষে ও ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
কিন্তু তাদের বিশ্বকাপ দলের বেশ কিছু খেলোয়াড় আইপিএলের কোয়ালিফায়ার ও ফাইনালে খেলায় নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৯ জন খেলোয়াড়কে পাচ্ছে ক্যাঙ্গারুরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পূর্ণ দলকে পাবে না তারা।
আইপিএলে খেলা খেলোয়াড়দের ভারত থেকে দেশে ফেরার সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশে ফিরে তারা পরিবারের সাথে দুই-একদিন কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। সেক্ষেত্রে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনরা দেরিতে যাবেন যুক্তরাষ্ট্রে।
অন্যদিকে অধিনায়ক মিচেল মার্শ তার হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। বোলিং করার মতো অবস্থায় যেতে তার আরও একটু সময় লাগবে। তবে তিনি ব্যাটিং করতে পারবেন।
তাই নামিবিয়া ও উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কোচিং স্টাফদের নামাতে হবে ফিল্ডিংয়ে। সেক্ষেত্রে সাপোর্ট স্টাফ ব্রাড হজ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি ও আন্দ্রে ব্রোভেককেও মাঠে নামতে হতে পারে।























Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২