বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
৮ হাজার মাইল পাড়ি দিয়ে হারতে হলো ১২ গোলে
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:৫৬ এএম |

৮ হাজার মাইল পাড়ি দিয়ে হারতে হলো ১২ গোলেক্যারিবিয়ান সাগর ঘেঁষা ছোট একটি দ্বীপ মার্তিনিকে। যা ফ্রান্সের অন্তর্ভুক্ত।

সেই অঞ্চলেরই ক্লাব গোল্ডেন লায়ন। ৮ হাজার মাইল দূর পাড়ি দিয়ে ফ্রেঞ্চ কাপ আসে তারা। কিন্তু লিলের কাছে ১২-০ গোলের লজ্জার হারের পর তাদের দীর্ঘ এই ভ্রমণ বিফলে গেল।
রাউন্ড অফ সিক্সটি ফোরের ম্যাচে লিলের হয়ে হ্যাটট্রিক করেন জনাথন ডেভিড ও জেগ্রোভা। জোড়া গোল করেন ইয়াজিসি ও হ্যারাল্ডসন। এছাড়া একটি করে গোল কারভালহো সান্তোস ও মেসুসার। হ্যাটট্রিক গোলের পাশাপাশি হ্যাটট্রিক অ্যাসিস্টও করেন ডেভিড।

লিগ ওয়ানে খেলা লিলের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি। এর আগে ফ্রেঞ্চ কাপেই ১৯৫৭ সালে মরফতেইনের বিপক্ষে ১০-০ গোলে জয় পায় তারা। গোলের জন্য ৩৭টি শট নেয় লিল। বিপরীতে গোল্ডেন লায়ন শট নিয়েছে একটি। গোলরক্ষক জাইলস মেসলিয়েনের দারুণ কিছু সেভ না দিলে হারের ব্যবধানটা আরো বাড়তে পারত তাদের।  












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২