রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
মৃত্যুর পর ‘মুক্ত’ ম্যারাডোনা
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৯:৩৫ পিএম |

মৃত্যুর পর ‘মুক্ত’ ম্যারাডোনামৃত্যুর তিন বছর পর কর ফাঁকির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দিয়েগো ম্যারাডোনা। ইতালির ক্লাব নাপোলির হয়ে খেলার সময় কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীর বিরুদ্ধে। ৩০ বছর ধরে চলা সেই আইনি যুদ্ধ অবশেষে শেষ হলো।

১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলির হয়ে খেলার সময় ছবির স্বত্ব হিসাবে অর্থ পেতেন ম্যারাডোনা। সেই অর্থ তিনি ভিনদেশে ভুয়া একটি সংস্থায় বিনিয়োগ করে কর ফাঁকি দিতেন বলে অভিযোগ উঠেছিল ম্যারাডোনার বিরুদ্ধে। শনিবার তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বলেছেন, ‘ওই মামলা শেষ হয়েছে। ম্যারাডোনা কোনো দিন কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেননি।’

২০১৮ সালে আদালতের একটি রায়ে ম্যারাডোনার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। রোমের একটি আদালত সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন। ২০২০ সালের ২৫ নভেম্বর হƒদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ম্যারাডোনা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২