রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৩ পিএম |

চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপিচিংড়ি দিয়ে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করে খেয়েছেন নিশ্চয়ই? তেমনই একটি সুস্বাদু পদ হতে পারে চিংড়ি খিচুড়ি। ঝটপট সুস্বাদু কিছা রান্না করতে চাইলে বেছে নিতে পারেন এই পদ। বৃষ্টির দিনের দুপুরে, অতিথি আপ্যায়নে এমনকী শিশুর টিফিনেও রাখতে পারেন চিংড়ি খিচুড়ি। এর রান্নার প্রক্রিয়াও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- আধা কেজি

বিজ্ঞাপন

পোলাওর চাল- ২ কাপ

মসুর ডাল- আধা কাপ


মুগ ডাল- ১ কাপ

তেল- পরিমাণমতো

ডিম- ১টি

আদা বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।



যেভাবে তৈরি করবেন

চিংড়ি কেটে ধুয়ে নিতে হবে। এবার তাতে আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। আধা সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২