সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
এমপি সীমার বার্ষিক আয় ৪০ লাখ ৩২ হাজার
নগদ আছে ৪৪ লাখ ৪৪ হাজার টাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১৩ এএম |

 এমপি সীমার বার্ষিক আয় ৪০ লাখ ৩২ হাজার
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার বার্ষিক আয় ৪০ লাখ ৩২ হাজার ৪০৭ টাকা। তবে তার কোনো ব্যাংক ঋণ নেই। আয়ের উৎস হিসেবে তিনি কৃষিখাত এবং সংসদ সদস্য হিসেবে ভাতা পান ২৩ লাখ ১১ হাজার ৩২৫ টাকা, বাড়ি দোকান ও অন্যান্য বাদ ভাড়া পান ২ লাখ ৫২ হাজার টাকা, ব্যবসা থেকে আয় করেন ১০ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার সঞ্চয়পত্র বা ব্যাংকে আমানত বাবদ ১ লাখ ৫৯ হাজার ৮২ টাকা এবং কুমিল্লা মর্ডান স্কুলে চাকুরি থেকে পান ২ লাখ ৬০ হাজার টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।
বি.এ;বি.এড পাশ আঞ্জুম সুলতানা সীমা তার হলফনামায় উল্লেখ করেন, তার নিজ নামে অকৃষি ও অর্জনকারী সম্পদ রয়েছে ১০ শতক ভিটি যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, গোবিন্দপুর এলাকায় একটি টিনশেড দালান, যার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। তার স্বামীর নামে রয়েছে ২০ শত পৈত্রিক ভিটি, ২০০০ বর্গফুট দ্বিতীয় তলা আবাসিক ভবন।
অস্থাবর সম্পদ রয়েছে নিজ নামে নগদ ৪৪ লাখ ৪৪ হাজার ৬৩৫ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৮ লাখ ৯৪ হাজার ৭৮৭ টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ করেছেন ১ লাখ টাকা। একটি জীপ গাড়ি যার মূল্য ৫৫ লাখ ৫০ হাজার টাকা। তার রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার মূল্য ১ লাখ টাকা, ইলেকট্রিক সামগ্রী আছে ১ লাখ টাকার, আসবাবপত্র আছে ১ লাখ টাকার। অন্যান্য ডিপিএস আছে ২ লাখ ৫৩ হাজার ২৮১ টাকা।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২