রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
নেই সাকিব, সৌম্যকে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২:০১ এএম |




ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর আগামী মাসে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যাবে। আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে টাইগারদের দল ঘোষণা করা হয়েছে। যেখানে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া ওয়ানডে দলে রয়েছেন এনামুল হক বিজয়ও।
কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে যে সাকিব আল হাসান থাকবেন না, সেটি আগেই জানা গিয়েছিল। এবার তা আরেকবার নিশ্চিত হলো বিসিবির এই দল ঘোষণার পর। আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যিনি বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২