বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় ট্রাকে মিললো চার মণ গাঁজা
তানভীর দিপু:
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১২:৫২ এএম |

 কুমিল্লায় ট্রাকে মিললো চার মণ গাঁজা


ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া মেসার্স ময়নামতি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় রোববার ভোররাতে ৪ মন ১৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা তন্ময়।
পুলিশ কর্মকর্তা ত্রিনাথ বলেন, গোপন সংবাদে অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রো-ট-২৪-৬৭৩৭ নম্বরের একটি ট্রাকে অজ্ঞাতনামা চালক ও তার অজ্ঞাতনামা সহযোগী দুরে থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে ট্রাক তল্লাশী করে ৭ টি চটের বস্তার মধ্যে থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২