রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
জাতীয় পার্টি মনোনয়ন ফরম বেচবে আজ থেকে
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১২:৫২ এএম |


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার সকাল থেকে দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি। রোববার রাতে দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ কথা জানান।
তিনি বলেন, “সোমবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
“এই পাঁচদিন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলের চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে।”
মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই জাতীয় পার্টিকে প্রার্থী বাছাই করে ফেলতে হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির তরফে নির্বাচন কমিশনে দুটি চিঠি দেওয়া হয়েছে।
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, দলের প্রার্থীদের মনোনয়ন দেবেন চেয়ারম্যান জি এম কাদের।
অন্যদিকে সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পক্ষ থেকে পাঠানো অন্য একটি চিঠিতে বলা হয়েছে, তাদের দলের প্রার্থীরা আবার আওয়ামী লীগের নেতৃত্বে ‘মহাজোটের’ প্রতীক ব্যবহার করতে পারবেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২