সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন স্বাভাবিক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:০২ এএম |

 ২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন স্বাভাবিক
 


ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে গাছ উপড়ে পড়ার প্রায় দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-নোয়াখালী ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কালীসীমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে; পরে উদ্ধারকারী দল গাছ সরিয়ে নিলে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান।

তিনি বলেন, “দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে গোটা পূর্বাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে আটকা পড়েছিল।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর সব ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলে জানান সহকারী স্টেশন মাস্টার।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২