শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে কিশোরের লাশ উদ্ধার
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১২:২১ এএম |

 দাউদকান্দিতে কিশোরের  লাশ উদ্ধার

 


দাউদকান্দি উপজেলায় সামি মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৎস্য প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সামি মিয়া উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সানি মিয় স্থানীয় বরকোটা বাজারের একটি ফার্নিচার দোকানে কাঠমিস্ত্রীর সহকারীর কাজ করতো। বুধবার বিকালে কাজ শেষে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়। বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করে তার পরিবার । এরপর বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কিশোরের লাশ দেখে  স্থানীয়রা পুলিশকে খবর দেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামি মিয়া নামে কিশোরকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২