বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
জাতীয় কাবাডি খেলোয়াড় জাকির আর নেই
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১২:০৩ এএম |



জাতীয় কাবাডি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন জাকির। আইপিএলের আদলে ভারতের ফ্র্যাঞ্চাইজ কাবাডি লিগেও নিলামে ছিলেন একাধিকবার। সেই মেধাবী খেলোয়াড় জাকির আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। অসুস্থতার কারণে আড়ালে চলে যাওয়া এই কাবাডি খেলোয়াড়ের মৃত্যুটাও হলো সবার অগোচরে।
সাবেক জাতীয় খেলোয়াড় ও কাবাডি দলের কোচ আব্দুল জলিল বলেন, ' জাকির বেশ কয়েক মাস ধরেই ব্রেণ টিউমারের জন্য অসুস্থ ছিল। আজ সকালে তাঁর মৃত্যুসংবাদ পাই। বর্ডার গার্ড বাংলাদেশে তাঁর জানাজায় অংশগ্রহণ করি। জাকিরের মৃত্যু বাংলাদেশের অপুরণীয় ক্ষতি। '
২০১৪ সালে ইনচোন এশিয়ান গেমসের আগে জাতীয় দলে ক্যারিয়ার শুরু হয় জাকিরের। এসএ গেমস, বঙ্গবন্ধু কাপ সহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন। অসুস্থতার জন্য গত এক বছর কাবাডির বাইরে ছিলেন। বঙ্গবন্ধু কাপ কাবাডি এবং এশিয়ান গেমসে অসুস্থতার জন্য ছিলেন না।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাকিরের অসুস্থতার খোঁজ খবর নিয়েছে। স্ত্রী ও ২ সন্তান রেখে মাত্র ৩৮ বছর বয়সেই দুনিয়া ছাড়লেন জাকির। কৃতি খেলোয়াড়ের প্রয়াণে কাবাডি অঙ্গনে নেমেছে শোকের ছায়া।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২