শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:২৬ এএম |


 সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চলমান অবরোধ এবং তৈরি পোশাক খাতে অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকার পতনের এক দফাসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু করেছে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো। এই অবরোধ শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২