রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১২:২৬ এএম |

 বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে তাইফ নামের বিশ মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর ) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাইফ ওই এলাকার মো: মোশাররফের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, বুধবার ( ১৫ নভেম্বর ) সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তাইফ। এদিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় তাইফকে দেখতে পান। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু তাইফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ডোবায় পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি আমি জানি না। তবে এ ব্যপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২