রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১২:১৬ এএম |



সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠককালে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখ্য সচিব শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করেন।
চলমান আন্দোলন নিয়ে তিনি জানান, এর জন্য শ্রমিকরা দায়ী নয় এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। একটি মহল নির্বাচনের আগে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মুখ্য সচিব প্রতিনিধি দলকে জানান, মানবাধিকার, শ্রমাধিকার ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।  
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি উপস্থিত ছিলেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২