বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
ভারতকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৬ এএম |

ভারতকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ
ভারত ম্যাচ নিয়ে নির্বিকার উত্তর ছিল সাকিবের, 'শুধু জিততে চাই।' ভারতের বিপক্ষে শুধু জিততেই যে কামব্যাক, দৃঢ়তা, শেষ পর্যন্ত লড়াই এমন অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে সাকিবের তা অজানা নয়। হলোও তাই। ব্যাটিং বিপর্যয়, তা সামলে নেওয়া এবং বল হাতে শেষ ওভার পর্যন্ত লড়াই করে রোহিতদের ৬ রানে হারিয়েছে টাইগাররা। রাঙিয়েছে এশিয়া কাপের শেষটা।
প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে পাঁচ পরিবর্তন এনেও টপ অর্ডারের ধস থামানো যায়নি। দলের ৫৯ রানের মধ্যে লিটন দাস (০), মিরাজসহ (১৩) একাদশে ফেরা তানজিদ তামিম (১৩) ও এনামুল হক (৪) ফিরে যান। ওই বিপর্যয় সামাল দেন সাকিব ও তাওহীদ হৃদয়। তারা ১০১ রানের জুটি গড়েন।
দারুণ ব্যাটিং করতে থাকা সাকিব আল হাসান ৮৫ বলে ৮০ রান করে আউট হন। ছয়টি চার ও তিনটি ছক্কার শট তোলেন এই ব্যাটার। তাওহীদ হৃদয় খেলেন ৮১ বলে ৫৪ রানের দরকারি ইনিংস। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। শেষটায় নাসুম ৪৫ বলে ছয় চার ও এক ছক্কায় ৪৪ এবং শেখ মাহেদী ২৯ ও তানজিম সাকিব ১৪ রান করেন। বাংলাদেশ ৮ উইকেটে তোলে ২৬৫ রান।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২