সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৫ এএম |


 কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত (৬) ও মাহফুজ হকের ছেলে নোমান (৬)। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধারের পর দুপুরে দাফন করা হয়। সোমবার বিকেলের পর থেকে শিশু দুটি নিখোঁজ ছিলো বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন । তিনি জানান, দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। এরপর শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলেছি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। দুপুরে তাদেরকে দাফন করা হয়।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২