শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
বীরকে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব খান
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৩ পিএম |

বীরকে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব খানশাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এখন সে বড় ক্লাসে। এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল (আইএসডি) ঢাকায় ভর্তি করানো হয়েছে বীরকে।

বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুল যাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে শাকিব খান ও বুবলী বীরইকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতোই প্রাণোচ্ছ্বল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে।

বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন।

স্মৃতিচারণ করে বুবলী লেখেন, এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!


সকলের নিকট দোয়া চেয়ে বুবলী বলেন, সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২