বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৪ পিএম |

৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপিফাইল ছবি
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সেদিন বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বিএনপির সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন আগামী শনিবার থেকে তারা যুগপৎভাবে সরকার পতনের আন্দোলনে মাঠে নামবেন। সেদিন গণমিছিল করবেন।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২