সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় দেশীয় অস্ত্র এবং ফেন্সিডিলসহ আটক দুই
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৮:৩৭ পিএম |

কুমিল্লায় দেশীয় অস্ত্র এবং ফেন্সিডিলসহ আটক দুইকুমিল্লায় দেশীয় অস্ত্র এবং ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে ১ টি চাপাতি, ২ টি রামদা ও ২০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ জয়নাল হোসেন (৩৬) এবং একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে মোঃ নাজমুল হক রাসেল (৪৩)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২