শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ভাতিজাদের মারধরে চাচার আত্মহত্যা
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১২:৫২ এএম |

 ভাতিজাদের মারধরে চাচার আত্মহত্যা


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাতিজাদের মারধরে অভিমান করে শাহজাহান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কেনা গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাতিজা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আউশ মিয়া, গিয়াস মিয়া ও সুজন মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আমিন এনে জমি মাপা হচ্ছিল। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করেন।
এ ঘটনায় অভিমানে বাড়িতে গিয়ে বিষপান করেন শাহজাহান মিয়া। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন তাকে হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ বলেন, শাহজাহান মিয়ার স্ত্রীর দাবি, প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে মেরে ফেলেছেন। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২