শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
তৃতীয় বারের মতো করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:৩৮ পিএম |

তৃতীয় বারের মতো করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তিকরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল দুপুরের পর থেকে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষা করানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

প্রসঙ্গত এনিয়ে তিনবার করোনা পজিটিভ হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি করোনার ভাইরাসের প্রতিরোধে টিকার ৪ ডোজ নিয়েছেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২