সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর বিদায় সংবর্ধনা
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:২৯ এএম |





বাংলাদেশ রেলওয়ের কুমিল্লায় কর্মরত পরিচ্ছন্ন কর্মী নান্টু বাবুর চাকুরী জীবন সমাপ্তির কারণে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমানের সভাপতিত্বে তার অফিস কক্ষে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের মেডিকেল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া নান্টু বাবুকে তার সন্মানে এ বিদায় দেয়। এতে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোস্তফা কামাল।  বিশেষ অতিথি ছিলেন সহকারী ষ্টেশন মাষ্টার কুমিল্লা রাফাতুল ইসলাম ও মন্জুরুল ইসলাম এসআই আরএনবি কুমিল্লা। এসময় রেলওয়েতে কর্মরত থাকাকালীন তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশংসা করে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান কুমিল্লা,সহকারী স্টেশন মাস্টার রাফাতুল ইসলাম, বুকিং সহকারী  কুমিল্লা জাহাঙ্গীর আলম, রিস্তা নূর,  মামুন ওর রহমান সিকদার,বুকিং সহকারী ( পার্শ্বেল)কুমিল্লা, টিসি  জিয়া কুমিল্লা,পরিচ্ছন্ন কর্মীর প্রধান রুবেল, রানা প্রমুখ। সভাপতি স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান ও প্রধান অতিথি মোস্তফা কামাল তার বক্তব্যে সদ্য অবসরে যাওয়া নান্টু বাবুর সুস্বাস্থ্য কামনাসহ দীর্ঘ জীবনে রেলওয়েতে কর্মরত থাকাকালীন তার কর্তব্যের প্রশংসা করেন। আরো উপস্হিত ছিলেন আরএনবি ও জিআরপির সদস্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন প্রধান বুকিং  কুমিল্লা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২