সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচনে চতুর্থ স্থানে নৌকা
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১:৪৬ এএম |

 দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচনে চতুর্থ স্থানে নৌকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর।
এতে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল বাশার সুমন মিয়া (টেলিফোন) দ্বিতীয়, আলাউদ্দিন আল আজাদ (ঘোড়া) তৃতীয় এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনির হোসেন তালুকদার (নৌকা) চতুর্থ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর আনারস প্রতীকে পেয়েছেন ৫,৮৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মো. শফিউল বাশার সুমন মিয়া পেয়েছেন ২,৮০৭ ভোট। ১,৪৭৯ ভোট পেয়েছেন ঘোড়া প্রতিকের প্রার্থী মোঃ আলাউদ্দিন আল আজাদ এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন তালুকদার ৪৫৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২