মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
লালমাইয়ে ছাত্রনেতা রিফাত গ্রেফতার
লালমাই প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:৪৭ এএম |

  লালমাইয়ে ছাত্রনেতা রিফাত গ্রেফতার

কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মো: রিফাত মজুমদারকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানা পুলিশের এসআই হারুনর রশীদের নেতৃত্বে একটি টিম ভাবকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রিফাত মজুমদারকে আটক করেন।
লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ সরকার  বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি রিফাত। সোমবার সকালে তাকে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২