রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
আহমেদাবাদ টেস্ট ড্র,
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ জয়
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১২:২৪ এএম |


বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টই শেষ হয়েছিল আড়াই দিনে। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টেস্টটির পাঁচ দিন খেলা হলেও জয়-পরাজয় আসেনি। ড্র হয়েছে টেস্টটি।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৭৫ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। মার্নাস লাবুশানে ৬৩ ও অধিনায়ক স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ৯০ রানের ইনিংসে খেলে আউট হয়েছেন ওপেনার ট্রাভিস হেড। উল্লেখ্য যে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান সংগ্রহ করে।
এই ড্রয়ের ফলে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিল ভারত। সিরিজ জয়ের আগেই অবশ্য একটি সুসংবাদ পেয়েছেন রোহিতরা। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়েছে টিম ইন্ডিয়ার। ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হওয়ার দৌঁড়ে ছিল ভারত ও শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের কাছে আজ হেরে যাওয়ায় ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে লঙ্কানদের।
অস্ট্রেলিয়া ৬৮.৫২ ও ভারত ৬০.২৯ শতাংশ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করল। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে দুদলের মধ্যকার ফাইনাল।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২