শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি লিগের শীর্ষস্থান হারাল রোনালদোর আল নাসর
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১২:০৪ এএম |




সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে হোঁচট খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। আল ইত্তিহাদের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে তারা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আল নাসর। ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলীয় তারকা রোমারিনহো।  
গত মাসে সব মিলিয়ে রোনালদো চার ম্যাচ খেলে দুইটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ৮ গোল। সৌদি প্রো লিগের মাসসেরাও নির্বাচিত হয়েছিলেন সিআরসেভেন। তবে বৃহস্পতিবার রাতে লক্ষ্যে একটি শটও নিতে পারেননি তিনি। তার দলকেও হারতে হয়েছে।  
এই জয়ের ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ইত্তিহাদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে আল নাসর। তিনে থাকা আল শাবাবের পয়েন্ট ৪৩।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২