চান্দিনায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কটি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে সভায় বিশেষ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সাহাবুদ্দীন খাঁন, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মজিবুর রহমান।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নুরন্নবী, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, বদরপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. আবদুল হাই, দোল্লাই নবাবপুর সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, জোয়াগ নোয়াগাও দাখিল মাদ্রাসা সুপার ফারুক আহমেদ প্রমুখ।