ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ানের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাত করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে ওই মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়। এসময় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যেও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  আর এন আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মঈন আহমেদ রবিন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামছুল হক মাস্টার,  সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজ, মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর এলডিপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম মাস্টার, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোবারক হোসেন মোবা, এলডিপি নেতা মো. মোরশেদ আলম প্রমুখ। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওলানা নুরুল হক।