বরুড়া জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে সদস্য সচিব মমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুব দলের আহবায়ক আক্তার হায়দার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রব, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক জসিমউদদীন চৌধুরী, তোফায়েল আহমেদ আমির, সদস্য সচিব মনিরুজ্জামান মনির পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল জলিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান সীমান্ত, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাকিন পাটোয়ারী লিটন পন্ডিত, পৌর ছাত্রদল নেতা তৌকির আহমেদ পাভেল, জরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল খন্দকার, সুমন চৌধুরী, কেফায়েত উল্লাহ জুয়েল, জালাল শাহ, মোঃ পারভেজ, সাবেক পৌর কাউন্সিলর মোস্তফা মিয়াজী, খোরশেদ আলম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন। আলোচনা সভা শেষে কেক কাটেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।