বুড়িচংয়ে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন বুড়িচং ।।
"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধু প্রতিকৃতি ম্যুরালের সামনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে এদিবসটি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ হাজী মোঃ মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল আজম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা বিন্তে বশির, অধ্যক্ষ যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম, আবু ইউসুফ ভূইয়া, মিজানুর রহমান ভূইয়া, অধ্যক্ষ হাজী মোঃ আবু তাহের, ভাইস প্রিন্সিপাল মোঃ আবুল হোসেন সরণ, সুপার মাওলানা মোঃ মিজানুর রহমান, সুপার মাওলানা মোঃ সফিকুর রহমান ভূইয়া, অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মাওলানা অধ্যক্ষ আবুল হোসেন আলকাদেরী, প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ জামশেদুল আলম ভূইয়া,আব্দুর রশিদ, অমল কৃষ্ণ পাল, দিলু মিয়া বিএসসি, মোস্তাফিজুর রহমান, আজহারুল ইসলাম ভূইয়া, মনিরুল ইসলাম, মনির হোসেন, কবির হোসেন, মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন, আলী আকবর, মিজানুর রহমান খান, গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ, কামরুল হাসান, মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক নাঈমা আক্তার, নুরুন্নার, তাসলিমা খাতুন ও ফাহমিদা আক্তার প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিকে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলামকে (স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষক) প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে ৬ষ্ঠ গ্রেডে উন্নিত হওয়ায় জাতীয় শিক্ষক দিবসে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের উপস্থিতিতে সংবর্ধনা দেয় আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।