কুমিল্লায় রেলওয়ে কর্মচারীর বিদায় সংবর্ধনা
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা ষ্টেশনে কর্মরত বুকিং সহকারী (গ্রেড-২) সঞ্জয় কুমার কির্ত্তুনীয়ার বদলীজনিত কারণে গতকাল বৃহস্পতিবার দুপুরে ষ্টেশন কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুমিল্লা রেলওয়ে সহকারী ষ্টেশন মাষ্টার রাফাতুল ইসলামের সভাপতিত্বে ভিআইপি কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা স্টেশন মাস্টার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান বুকিং সহকারী জসিম উদ্দিন ও বুকিং সহকারী জাহাঙ্গীর আলম। এসময় কুমিল্লা রেলওয়ে স্টেশনে কর্মরত থাকাকালীন তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে সকলে প্রশংসা করেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান কুমিল্লা, জাহাঙ্গীর আলম, বুকিং সহকারী কুমিল্লা, মামুন ওর রহমান সিকদার, বুকিং সহকারী (পার্শ্বেল) কুমিল্লা, টিসি মোঃ গিয়াস উদ্দিন কুমিল্লা, বুকিং সহকারী কুমিল্লা রিস্তা নুর সিকদার, সিকদার সোহানা নুর, আরএনবি কুমিল্লা প্রমুখ।
ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান তার বক্তব্যে সদ্য বদলি সঞ্জয় কুমার কির্ত্তুনীয়ার সুস্বাস্থ্য কামনাসহ দীর্ঘ জীবনে কুমিল্লা রেলওয়ে স্টেশনে কর্মরত থাকাকালীন তার কর্তব্যের প্রশংসা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মোঃ মঞ্জুরুল ইসলাম এসআই আরএনবি কুমিল্লা।