ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর  বৃহস্পতিবার সকালে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যে উপজেলা কমপ্লেক্স থেকে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক সড়কে প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে এই দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফোরকান এলাহি অনুপম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার সরকারিকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বছরের শুরুতে নতুন বই বিতরণ, বৃত্তি, উপবৃত্তি, জাতীয় শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম আধুনিকায়ন ও পরিবর্তন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন, নতুন নতুন ভবন নির্মাণ ও সংস্কার, সরকারি কর্মচারীদের অনুরূপ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি,কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন সরকার কাজ করছে।