বরুড়ায় জাতীয় শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় জাতীয় শিক্ষক দিবস যথাযোগ্য মর্যদার মধ্য দিয়ে পালিত হয়েছে। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু প্রতিপাদ্য নিয়ে এ দিবসটি বরুড়ায় পানিতে হয়।
বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ বাবু শিবতোষ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, তলাগ্রাম ত, চ, লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বরুড়া উপজেলা কমপ্লেক্সে থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর অংশ গ্রহণ করেন। এছাড়া ও বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যেগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।