Published : Monday, 3 October, 2022 at 12:00 AM, Update: 03.10.2022 12:26:22 AM

বশিরুল ইসলাম:
“পরিবর্তিত
বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিপাদ্যকে সামনে নিয়ে র্যালী ,
আলোচনা সভা ও অসহায় প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে
কুমিল্লায় আন্তর্জাতির্ক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
গত ১অক্টোবর
কুমিল্লা ধর্মসাগরপাড়ে অবস্থিত নজরুল ইনস্টিটিউটে দিবসটি সম্পর্কে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান
আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক
চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা
নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের
উপপরিচালক জেড.এম মিজানুর রহমান খান। আলহাজ্ব মো: নুরুল ইসলাম মজুমদারের
সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার,
এছাড়া আরো বক্তব্য রাখেন আলহাজ্ব শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো:
আব্দুল মান্নান, শান্তি রঞ্জন ভট্টাচার্য, পেইজ ডেভেলপমেন্টের নির্বাহী
পরিচালক অধ্যাপক লোকমান হাকিম,আলহাজ্ব মো: আমির হোসেন তালুকদার। অনুষ্ঠান
শেষে উপস্থিত অতিথিদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।