Published : Monday, 3 October, 2022 at 12:00 AM, Update: 03.10.2022 12:26:17 AM

বাংলাদেশের
অন্যতম শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্কব্র্যান্ড ‘ইস্পি পাউডার
ড্রিঙ্ক’ এরউদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সপ্তমবারের মতো ঢাকায় শুরু হয়েছে‘ইস্পি
ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’। বাংলাদেশের ফুটবলের
মানোন্নয়নেও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় আরোউৎসাহিতকরতে ইস্পাহানি ফুডস
লিমিটেড বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এ স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে
থাকে।
এ টুর্নামেন্ট উপলক্ষে ২ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ হ্যান্ডবল
ফেডারেশন ইনডোর স্টেডিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ইস্পাহানি ফুডস লিমিটেডের সম্মানিত
ডিরেক্টর জনাব এমাদ ইস্পাহানী এবংজনাব মির্জা আহমেদ ইস্পাহানী
।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবংবাংলাদেশ জাতীয় ফুটবল
দলের সাবেক অধিনায়ক আরমান আজিজ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ইস্পাহানি
ফুডস লিমিটেডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ইস্পি
ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এ এবার রাজধানী ঢাকার
২৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। ৫ দিন ব্যাপী এ টুর্নামেন্টের
ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী৬ই অক্টোবর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স
আপ দলের পুরষ্কার হিসেবেথাকছে ট্রফি এবং আকর্ষণীয় প্রাইজমানি।
উল্লেখ্য যে, ইস্পি পাউডার ড্রিঙ্কইস্পাহানিফুডস লিমিটেডের একটি উচ্চমানসম্পন্ন পণ্যযা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।