Published : Monday, 3 October, 2022 at 12:00 AM, Update: 03.10.2022 12:26:13 AM

উজ্জীবিত
অগ্রযাত্রা-২০২২’ শিরোনামে ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড। কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের
চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।
সেই মোতাবেক পহেলা অক্টোবর শনিবার দুপুরে
ব্যুরো বাংলাদেশ কোটবাড়ি রোড কুমিল্লা মিলনায়তনে অগ্রণী ব্যাংক লিমিটেড
কুমিল্লা সার্কেল এর ‘উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এমডি ও সিইও মো. মুরশেদুল কবীর। বিশেষ
অতিথি ডিএমডি মো. হাবিবুর রহমান গাজী, উপ ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী
ব্যাংক লিমিটেড, মোঃ মনিরুল ইসলাম উপ ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী ব্যাংক
লিমিটেড, সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার,
মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড, কুমিল্লা সার্কেল, কুমিল্লা।
অগ্রণী
ব্যাংকের এমডি ও সিইও মো. মুরশেদুল কবীর উজ্জীবিত অগ্রযাত্রার প্রেক্ষাপট
তুলে ধরে বলেন-অনেকগুলো সূচকে অগ্রণী ব্যাংক এর অবস্থান শীর্ষে। এই শীর্ষ
অবস্থান ধরে রেখে উজ্জীবিত হয়ে গ্রাহক সেবা সঠিকভাবে,সহজভাবে এবং দ্রুততার
সাথে নিশ্চিত করে অগ্রণী ব্যাংক লিমিটেড এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
অগ্রণী ব্যাংকের তারল্য অবস্থার উন্নতিকল্পে আমানত সংগ্রহ বিশেষ করে
সুদবিহীন, স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ জোরদারকরণ, বৈদেশিক রেমিট্যান্স এবং
রপ্তানী বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন তথা তহবিল
ব্যবস্থাপনায় বৈদেশিক মুদ্রার সংকট হ্রাস, বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পাদিত
এমওইউ এর শর্ত মোতাবেক এডজাস্টেড লোন গ্রোথ কাম্য সীমার মধ্যে রাখার
লক্ষ্যে নিয়মিত ঋণ যথাসময়ে আদায়সহ শ্রেণীকৃত ঋণ আদায় জোরদার করা এবং
পাশাপাশি সিএমএসএমই ঋণ, কৃষি ঋণ, সরকারী গ্যারান্টির বিপরীতে ঋণ, ওয়েজ
আর্নাস বন্ড/ আমানত সঞ্চয় প্রকল্প এর বিপরীতে ঋণ, সরকারি কর্মচারী
গৃহনির্মাণ ঋণ, মুক্তিযোদ্ধা ঋণ ও কোভিড -১৯ প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ
বিতরণ বৃদ্ধি এবং পরিচালন মুনাফার বর্তমান ধারা অব্যাহত রেখে বছর শেষে
প্রত্যাশিত পরিচালন মুনাফা অর্জন এর উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।