ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Tuesday, 2 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুনসী। সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন। উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসম্মৎ রুনাক জাহান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।